bg web chy green
image

জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময় থেকে হাদীকে খুব কাছ থেকে দেখেছি। হাঁটা, বসা, কথা বলা কাজে-কর্মে সর্বক্ষণ সে ‘জুলাই’কে ধারণ করার নিরন্তর চেষ্টা করেছে। জীবন্ত জুলাই যোদ্ধা হাদীর দেশপ্রেম ও মুসলিম উম্মাহর প্রতি দরদ এ দেশের তরুণ সমাজের জন্য সর্বোচ্চ অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমার ভাই হাদীর ওপর হত্যাচেষ্টা চালিয়েছে। হাদী ভাইয়ের ওপর হামলার পর বাংলাদেশ অবস্থানরত ভারতীয় গেটপুত্রদের উল্লাস আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে ভারতের অগ্ররাজ্যে পরিণত করার যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না। হাসিনা দিল্লির দাসত্ব করে টিকে থাকতে পারেনি। ভারতীয় গেটপুত্রদের শেষ ঠিকানাও সেই ভারতেই হবে।

তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ, আমাদের হাদী ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন-ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, লীগের খুনিদের গ্রেফতার করতে আপনাদের এত অনীহা কেন? দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করুন এবং রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন।

image